২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক অস্ত্র হ্রাসের আহ্বান ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বার্লিনে এক ভাষণে তার দেশ এবং রাশিয়ার পারমাণবিক অস্ত্র এক তৃতীয়াংশ হ্রাস করার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 03:26 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

ইউরোপে মোতায়েন কৌশলগত অস্ত্রের সংখ্যাও কমানোর আহ্বান জানান তিনি।এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র নেটো মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করবে এবং শান্তিপূর্ণ পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য নতুন আন্তর্জাতিক কর্মকাঠামো গড়ে তুলবেন বলে জানান ওবামা।

একইসঙ্গে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ওদিকে, ওবামার পারমাণবিক অস্ত্র হ্রাসের আহ্বানের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লিাদিমির পুতিন এর বিরোধিতা করে কথা বলেন। কৌশলগত অস্ত্র দিয়ে ইউরোপে ভারসাম্য রক্ষার ব্যবস্থায় বিঘ্ন ঘটানো কিংবা রাশিয়ার পারমাণবিক শক্তির কার্যকারিতা খর্ব হতে দেবেন না বলে মন্তব্য করেন তিনি।

পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ অন্যান্য দেশগুলোকেও অস্ত্র হ্রাস করতে হবে বলে দাবি করেন পুতিন।তার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ একথা জানান।

মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে উশাকভ বলেন, পরিস্থিতি এখন ১৯৬০-৭০ এর দশকের মতো নয়।যখন কেবল যুক্তরাষ্ট্র আর রাশিয়া পারমাণবিক অস্ত্র হ্রাস করা নিয়ে কথা বলত।

এখন আমাদের আরো বৃহত্তর পরিসরে বিষয়টিকে দেখা প্রয়োজন।এ বিষয়টিতে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ানো দরকার, বলেন তিনি।