বেনগাজিতে ছয় লিবীয় সেনা নিহত
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে লিবিয়ার বিশেষ বাহিনীর সেনাদের সঙ্গে সশস্ত্র প্রতিবাদকারীদের সংঘর্ষে ছয় সেনা নিহত হয়েছেন।
শনিবার বিশেষ বাহিনীর ঘাঁটির বাইরে প্রতিবাদকারীদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়।
ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর কয়েক ঘন্টা আগে একদল লোক অস্ত্র চুরির উদ্দেশ্যে অপর একটি সেনা ছাউনিতে জোর করে প্রবেশ করেছিল।
বেনগাজির বিশেষ বাহিনীর কর্নেল মোহাম্মদ শরিফ জানিয়েছেন, রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সংঘর্ষ চলার পর থেমে যায়।
সশস্ত্র প্রতিবাদকারীদের পরিচয় বা তাদের পক্ষে কেউ নিহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত সপ্তাহে সশস্ত্র প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষে ৩১ জন নিহত ও ১শ’ মানুষ আহত হয়েছিল। ওই সংঘর্ষেও বিশেষ বাহিনীর সেনারা ও শহরের একটি বেসামরিক বাহিনীর সদস্যরা জড়িয়ে পড়েছিল।
ওই প্রতিবাদকারীরা বেসামরিক বাহিনী ভেঙে দেওয়ার দাবীতে বিক্ষোভ করছিল। পরে লিবিয়ার শিল্ড বিগ্রেড বেসামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। শিল্ড বিগ্রেড লিবিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুমোদিত একটি বাহিনী বলে দাবী করা হয়েছে।
বেসামরিক এই বাহিনীটি লিবিয়ার নিহত সাবেক নেতা মুয়াম্মাম গাদ্দিফিকে ক্ষমতাচ্যুত করতে লড়াই করেছিল।
