২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৮ সালে ‘বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত’

ভারত ২০২৮ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে।ওই বছর থেকেই ভারত জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যেতে থাকবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 03:49 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

সেক্ষেত্রে দুই দেশেরই জনসংখ্যা হবে ১শ’৪৫ কোটি।পরবর্তীতে শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বাড়তে থাকবে ভারতের জনসংখ্যা।অন্যদিকে, ধীরে ধীরে কমবে চীনের জনসংখ্যা।

বিবিসি জানায়, জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বের বর্তমান জনসংখ্যা ৭শ’২০ কোটি থেকে বেড়ে দাঁড়াবে ৯৬০ কোটিতে।

জনসংখ্যার এ হার আগে যা অনুমান করা হয়েছিল তা থেকে অনেক বেশি দ্রুতগতির।মূলত উন্নয়নশীল দেশগুলোতে বিশেষত, আফ্রিকায় জনসংখ্যা বাড়বে; বলছে জাতিসংঘ।

আর বিশ্বের ৪৯ টি স্বল্পোন্নত দেশের জনসংখ্যা ২০৫০ সাল নাগাদ দ্বিগুণ হয়ে ২০১৩ সালে প্রায় ৯০ কোটি থেকে ১৮০ কোটিতে দাঁড়াবে।যেখানে উন্নত দেশগুলোর জনসংখ্যা ওই সময় পর্যন্ত অপরিবর্তিতই থেকে যাবে।