২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার চিন্তা-ভাবনা

সিরিয়ায় সীমিত আকারে জর্ডানের দক্ষিণ সীমান্তের কাছে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো-ফ্লাই জোন ) প্রতিষ্ঠার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত দুই পশ্চিমা কূটনীতিক শুক্রবার এ খবর দিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jun 2013, 11:31 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

পশ্চিমা এ কূটনীতিকদের একজন জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধীদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র এ নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করবে। নো-ফ্লাই জোন হবে সময় ও এলাকার ভিত্তিতে এবং খুব সম্ভবত জর্ডান সীমান্তের কাছে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।

সিরিয়ারি লড়াইয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র হামলার প্রমাণ পাওয়ার পর এর জবাবে হোয়াইট হাউস সিরীয় বিদ্রোহীদেরকে সামরিক সহায়তা জোরদার করার সিদ্ধান্ত জানানোর পর এ নো ফ্লাই জোন প্রতিষ্ঠা নিয়ে চিন্তা-ভাবনা চলার খবর এল।

পশ্চিমা এক কূটনীতিক বলেছেন, উড্ডয়ন নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা করা হলে তা কোনরকম অস্ত্র চালানের ওপর পশ্চিমাদের নজরদারির প্রচেষ্টায় সহায়ক হবে।সেইসঙ্গে আসাদ-বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণেও তা হবে সহায়ক।