২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান ‘সেনার’ গুলিতে ৩ মার্কিনি নিহত

আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত এক ব্যক্তির গুলিতে যুক্তরাষ্ট্রের দুই সৈন্যসহ তিন নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে যুক্তরাষ্ট্রের আরো তিন নাগরিক।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Jun 2013, 11:33 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে এ ঘটনা ঘটে বলে ন্যাটো জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে দায়িত্ব পালনরত বিদেশি সৈন্যরা বিশেষ করে যুক্তরাষ্ট্রের সৈন্যরা আফগান সেনাদের হামলা শিকার হচ্ছে, যাকে ‘ইনসাইডার অ্যাটাক’ বলছে গণমাধ্যম।

গত বছর এ ধরনের কয়েকটি হামলার কারণে আফগান সেনাবাহিনীর সঙ্গে কয়েকটি যৌথ অভিযানে অংশ নেয়া থেকে সরে আসে ন্যাটো বাহিনী।

পাকতিকা প্রদেশের গভর্নরের মুখপাত্র মোখলেস আফগান বলেন, তর্কাতর্কির এক পর্যায়ে আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত এক গুলি চালালে যুক্তরাষ্ট্রের দুই সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হন।

এর পরপরই পাল্টা গুলিতে নিহত হন হামলাকারী।