২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেডক্রস কার্যালয়ে আফগান জঙ্গি হামলা

আফগানিস্তানের জালালাবাদ শহরে বুধবার আন্তর্জাতিক রেডক্রস কমিটির(আইসিআরসি)কার্যালয়ের প্রবেশপথে বুধবার এক আত্মঘাতী হামলাকারী ও তিন বন্দুকধারীর হামলায় এক রক্ষী নিহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 May 2013, 04:30 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

হামলার সময় ভবন থেকে ৭ জন স্টাফ কে উদ্ধার করা হয়। তারা সবাই রেডক্রসের বিদেশি কর্মী বলে ধারণা করা হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানিয়েছেন।

নানগরহার প্রদেশের গভর্নরের মুখপাত্র জানান, আফগান নিরাপত্তা বাহিনী আইসিআরসি ভবনের ভেতরে হামলাকারীদের সঙ্গে লড়েছে।বিকাল ৫ টার দিকে চালানো এ হামলার পর ভবন থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। শোনা গেছে ভারী গুলির শব্দও।

জেনেভা-ভিত্তিক আইসিআরসি সদরদপ্তরের মুখপাত্র বলেছেন, তারা জালালাবাদ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখেছেন।এ কার্যালয়ে ৬ বিদেশি কর্মচারিসহ আরো অনেক স্থানীয় কর্মচারিও রয়েছে।

কাবুলে জাতিসংঘ কম্পাউন্ডে জঙ্গি হামলার এক সপ্তাহ না পেরোতেই এ হামলা হল।