২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ‘ডিজিটাল’ মহড়ায় চীনা সেনাবাহিনী

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 May 2013, 05:35 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

‘তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধে’র সঙ্গে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যে ডিজিটাল প্রযুক্তি সমৃদ্ধ ইউনিটসহ চীনা সেনাবাহিনীর নতুন ধরনের একটি বাহিনী আগামী সপ্তাহে তাদের প্রথম ‘ডিজিটাল’ যুদ্ধ মহড়া শুরু করতে যাচ্ছে।

উত্তর চীনের আন্তঃমঙ্গোলিয়া এলাকায় মহড়াটির স্থান নির্ধারণ করা হয়েছে বলে বুধবার বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।

সংক্ষিপ্ত ওই প্রতিবেদনে বলা হয়, “পিপলস লিবারেশন আর্মি এই প্রথমবারের মতো ডিজিটাল ইউনিট সমৃদ্ধ বাহিনী, বিশেষ অভিযানের বাহিনী, সেনা বিমানবহর ও প্রতিরোধী ইলেকট্রনিক বাহিনীসহ মহড়া করতে যাচ্ছে।”

আগামী সপ্তাহে চীনা প্রেসিডেন্টের সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ক্যালিফোর্নিয়ায় সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের সেনা নেটওয়ার্কে চীনা হ্যাকারদের ক্রমবর্ধমান হামলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে আছে যুক্তরাষ্ট্র।

তবে চীনা সরকার কোনো ধরনের হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।