আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩ ব্রিটিশ সেনা নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বোমা বিস্ফোরণে তিন ব্রিটিশ সেনা নিহত হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ খবর জানিয়েছে।
হেলমান্দ প্রদেশের নাহার-ই সরজ এলাকায় নিয়মিত টহলের সময় সেনাদের গাড়ি বিস্ফোরণের শিকার হয়।এতে ৯ আফগান নাগরিকও নিহত হয়েছে।
বিস্ফোরণের পরপরই সেনাদেরকে কাছের একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। তবে, হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে সেনারা মারা যায় বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জন ব্রিটিশ সেনা নিহত হয়েছে। আর চলতি বছরে মারা গেছে ৬ ব্রিটিশ সেনা।
