লেবাননের ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল
ইসরায়েলের বিমান বৃহস্পতিবার লেবানন থেকে আসা একটি চালক বিহীন বিমান(ড্রোন) গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী একথা জানিয়েছে।
সামরিক বাহিনীর মুখপাত্র বলেন,“তিনঘন্টা আগে আকাশ প্রতিরক্ষা বাহিনী লেবাননের আকাশে একটি চালক বিহীন বিমানের সন্ধান পায়। বিমানটি ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করামাত্র সেটিতে আঘাত করা হয়েছে।”
ইসরায়েলের বেতার জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা বন্দরের ৫ মাইল পশ্চিমে ড্রোনটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
লেবাননের হিজবুল্লাহ গেরিলারা ড্রোনটি পাঠিয়ে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।হিজবুল্লাহ গেরিলারা ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে মাসব্যাপী লড়াইয়ে লিপ্ত হয়েছিল।
