বিশ্বের ৩৩ শতাংশ গরিব মানুষ ভারতে বসবাস করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব ব্যাংক।যদিও ৩ দশক আগের তুলনায় ভারতে এখন দারিদ্র্যের হার কমেছে।
রয়টার্স
.
রয়টার্স
Published :
19 Apr 2013, 11:38 AM
Updated :
23 Aug 2022, 10:35 AM
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮১ সালে ভারতের ৪২ কোটি ৯০ লাখ গরিব মানুষের সংখ্যা ২০১০ সালে কমে হয়েছে ৪০ কোটি।একই সময়ে চরম দারিদ্রের হার মোট জনসংখ্যার ৬০ শতাংশ থেকে কমে হয়েছে ৩৩ শতাংশ।
কিন্তু দারিদ্র কমার এ সুসংবাদের পরও বিশ্বের অনেক বেশি গরিব মানুষের বাস এখনো ভারতেই। যেখানে ১৯৮১ সালে বিশ্বের ২২ শতাংশ গরিব মানুষের বাস ছিল ভারতে।
দারিদ্র বিষয়ক নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। ভারতের বিহার, ছত্তিশগড়, ঝাড়খন্ড, মধ্য প্রদেশ, উড়িষ্যা, রাজস্থান ও উত্তর প্রদেশের জন্য ৪ বছরে দারিদ্র্যের মাত্রা কমিয়ে আনার জন্য কয়েক হাজার কোটি ডলারের পরিকল্পনা জানানোর কিছুদিন পর বিশ্ব ব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করল।
“গরিবের দেশ: কোথায় গরিব মানুষ এবং কোথায় সবচেয়ে গরিব মানুষ?” শীর্ষক এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১৯৮১ সাল থেকে ২০১০ সালের মধ্যে প্রায় প্রতিটি উন্নয়নশীল অঞ্চলে চরম দারিদ্র ২১ শতাংশে নেমে গেছে। অর্ধেকেরও বেশি কমে এসেছে ১ দশমিক ২৫ ডলারের কম দৈনিক গড় আয়ের মানুষের সংখ্যা। উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা ৫৯ শতাংশ বেড়ে যাওয়া সত্ত্বেও এটি সম্ভব হয়েছে।
তারপরও ১শ’ কোটিরও বেশি মানুষ চরম বঞ্চনার মধ্যে বাস করছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক।কেবলমাত্র চীনই তাদের দরিদ্র জনসংখ্যার উন্নয়ন ঘটাতে সবচেয়ে বেশি সফল হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। চীনে দারিদ্রের হার ১৯৮১ সালে মোট জনসংখ্যার ৮৪ শতাংশ থেকে ২০১০ সালে কমে হয়েছে ১২ শতাংশ।
আর আফ্রিকার সাব-সাহারা অঞ্চলই বিশ্বের একমাত্র জায়গা যেখানে দরিদ্রের হার ধীরে ধীরে বাড়ছে।
বিশ্বের ৩৩ শতাংশ গরিব মানুষ ভারতে বসবাস করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব ব্যাংক।যদিও ৩ দশক আগের তুলনায় ভারতে এখন দারিদ্র্যের হার কমেছে।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১১:৩৮, ১৯ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৫, ২৩ আগস্ট ২০২২