ইসরায়েলের পর্যটননগরী ইলাতে বুধবার দুটি রকেট হামলা হয়েছে। খোলা জায়গায় আঘত হানার কারণে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আন্তর্জাতিক ডেস্ক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
17 Apr 2013, 12:12 PM
Updated :
23 Aug 2022, 10:34 AM
মিশরের সিনাই থেকে এ রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
ঘটনার পর এলাকাটিতে সতর্কাবস্থা জারি করেছে ইসরায়েল। শহরটি থেকে বিমান ওঠা নামা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া, শহরটির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
লোহিত সাগরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইলাত এ এর অাগেও মিশর এবং জর্ডান থেকে জঙ্গিদের রকেট হামলা হয়েছে। মিশর এবারের ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
ওদিকে, হামলার কয়েকঘণ্টা পর ছোট্ট একটি জঙ্গি সালাফি গ্রুপ ‘দ্য মুজাহিদীন শুরা কাউন্সিল’ তাদের জিহাদি ওয়েবসাইটে বলেছে, তারা ইলাত এ দুটো রকেট ছুড়েছে।
প্রায় ৫০ হাজার মানুষ শহরটিতে বসবাস করে। তাছাড়া, প্রতিবছর প্রায় লাখো পর্যটক এ শহরে ভ্রমণ করে।