পাকিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় নিহত ৯
পাকিস্তানে আসন্ন নির্বাচনপূর্বে এক সমাবেশে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় নগরী পেশাওয়ারে তালেবান গোষ্ঠী বিরোধী রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টির(এএনপি)সমাবেশে এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
হামলাটি আত্মঘাতী বলে জানান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শাফকাত মালিক।
১১ মে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।তার আগে এএনপি কে হামলার হুমকি দেয়া পাকিস্তানি তালেবান গোষ্ঠীর মুখপাত্র এ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছেন।
হামলায় আহত ৫০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের এক কর্মকর্তা। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
