২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নায়ুযুদ্ধাবসানে সহায়ক ছিলেন থ্যাচার: গর্বাচেভ

মার্গারেট থ্যাচার ছিলেন একজন ‘বড় মাপের রাজনীতিবিদ’ আর ‘ব্যতিক্রমী ব্যক্তিত্বের মানুষ’।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Apr 2013, 07:27 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

স্নায়ুযুদ্ধ অবসানে তিনি সহায়তা করেছিলেন- লৌহমানবীর মৃত্যুতে এ প্রতিক্রিয়া সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা গর্বাচেভের।

সোমবার স্ট্রোকে মারা যান ‘লৌহমানবী’ খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।
তার কথার যথেষ্ট প্রভাব ছিল উল্লেখ করে গর্বাচভ বলেন, থ্যাচারের সঙ্গে তার সুসম্পর্কই মূলত পরিস্থিতি বদলে দেয়া এবং লৌহ যবনিকা ছিঁড়ে বেরিয়ে আসায় সহায়ক হয়েছিল।

সোভিয়েত ইউনিয়নের সংস্কার এবং পশ্চিমাদের সঙ্গে উন্নত সম্পর্ক গড়ার সচেষ্ট গর্বাচেভ সোভিয়েত নেতা হওয়ার আগেই তার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন থ্যাচার।

১৯৮৪ সালে প্রথমে একটি বৈঠকের মধ্য দিয়ে থ্যাচারের সঙ্গে সম্পর্কের সূচনা হয় বলে জানান গর্বচেভ।এরপর ধীরে ধরে ব্যক্তিগত সম্পর্ক থেকে তা আরো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রূপ নেয়।

অবশেষে আমরা দুইজন পারষ্পরিক বোঝাপড়ায় আসতে সক্ষম হই। আর এ থেকে পশ্চিমা এবং আমাদের দেশের মধ্যকার পরিবেশ বদলে গিয়ে অবসান ঘটে স্নায়ুযুদ্ধের,” বলেন গর্বাচেভ।