পাকিস্তানে তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া নারীশিক্ষা আন্দোলনকর্মী কিশোরী মালালা ইউসুফজাই তার স্মৃতিচারণমূলক বই প্রকাশ করতে একটি প্রকাশনা সংস্থার সঙ্গে প্রায় ৩০ লাখ মার্কিন ডলারের (২০ লাখ পাউন্ড) চুক্তি সই করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
. বিবিসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
28 Mar 2013, 03:10 PM
Updated :
23 Aug 2022, 10:27 AM
‘আই এম মালালা’ নামের এ বইটি খুব শিগগিরই প্রকাশ করবে যুক্তরাজ্যের প্রকাশনী ‘ওয়াইডেনফেল্ড এন্ড নিকোলসন’।
বইটি সম্পর্কে মালালা বলেন, “আমি আমার গল্প প্রকাশ করতে চাই, তবে এটা শিক্ষাবঞ্চিত ৬ কোটি ১০ লাখ শিশুর জীবনের গল্প হিসেবেই প্রকাশ পাবে।”
“আশা করি এই বই সারা বিশ্বের সব মানুষের কাছে পৌঁছবে। তারা বুঝতে পারবেন কিভাবে শিশুরা শিক্ষার ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।”
১৫ বছর বয়সের এই কিশোরী আরো বলেন, “আমি চাই বইটি প্রত্যেক বালক-বালিকার স্কুলে যাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করতে প্রচারণার কাজে আসুক। কারণ, এটা (শিক্ষা) তাদের মৌলিক অধিকার।”
নারী ও শিশু শিক্ষার পক্ষে কথা বলায় গত ৯ অক্টোবর মালালাকে গুলি করে তালেবান জঙ্গিরা।গুরুতর আহত মালালাকে পাকিস্তানে প্রাথমিক চিকিৎসা শেষে যুক্তরাজ্যের বার্মিংহাম হাসপাতালে নেয়া হয়। সেখানে কয়েকদফা চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান মালালা।এরপর যুক্তরাজ্যে থেকেই স্কুলে যেতে শুরু করেন মালালা।
পাকিস্তানে তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া নারীশিক্ষা আন্দোলনকর্মী কিশোরী মালালা ইউসুফজাই তার স্মৃতিচারণমূলক বই প্রকাশ করতে একটি প্রকাশনা সংস্থার সঙ্গে প্রায় ৩০ লাখ মার্কিন ডলারের (২০ লাখ পাউন্ড) চুক্তি সই করেছেন।
প্রকাশিত: ১৫:১০, ২৮ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২৭, ২৩ আগস্ট ২০২২