২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন ব্যাংক গঠনের পথে ব্রিক্স জোট

বিশ্ব অর্থনীতির মেরুকরণের মুখে পশ্চিমা নিয়ন্ত্রিত বিশ্বব্যাংক-আইএমএফ'র বিকল্প হিসাবে নতুন উন্নয়ন ব্যাংক গঠনের পথে এগুচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিক্স।ডারবানে এ ব্যাংক গঠন নিয়ে ইতোমধ্যেই আলোচনা করেছেন জোটের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

ব্রিক্স জোটে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মত উদীয়মান শক্তির অর্থনীতির দেশগুলো।

বুধবার সকালে প্রাথমিক আলোচনার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, “নতুন উন্নয়ন ব্যাংক গঠনের উজ্জ্বল সম্ভাবনা দেখে আমরা আশ্বস্ত হয়েছি।”

“এখন আমরা ব্রিক্স নেতৃত্বাধীন নতুন এ ব্যাংক গঠনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছি।”

ব্যাংকটি কোথায় এবং কত পুঁজি নিয়ে গড়ে তোলা হবে তা নিয়েই মূলত আলোচনা চলবে।এ ব্যাংকই হবে ব্রিক্স জোটের প্রথম কোনো প্রতিষ্ঠানে। এ ব্যাংক বিশ্বব্যাংকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলেই মনে করছেন অনেকে। উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন প্রকল্পেরে জন্য তহবিল সহায়তা দেবে এই ব্যাংক। ইউরোপ এবং আমেরিকার স্বার্থ রক্ষা করে চলা বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কে মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন কর্মসূচিকে সহায়তা দেয়ার লক্ষ্য নিয়েই নতুন এ ব্যাংক প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন ব্রিক্স নেতারা।