২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব জেরুজালেমের জন্য একশ’ কোটি ডলার মঞ্জুর

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাবিত রাজধানী পূর্ব জেরুজালেমের জন্য একশ’ কোটি ডলার মঞ্জুর করেছে আরব লিগ নেতারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Mar 2013, 06:31 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

মঙ্গলবার দোহায় আরব লিগের শীর্ষ বৈঠকে কাতারের এই প্রস্তাবে লিগের সদস্য অন্যান্য দেশগুলো সমর্থন দেয়।

আরব দেশগুলোর অভিযোগ, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে আরব পূর্ব জেরুজালেমসহ ইসরায়েল দখলকৃত এলাকাগুলোতে ইসরায়েলি বসতি নির্মাণ জাতিসংঘ সমর্থিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে অবাস্তব করে তুলেছে।

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি বলেছেন, মঞ্জুরকৃত অর্থের মধ্যে ২৫ কোটি ডলার কাতার দেবে।

পূর্ব জেরুজালেমের আরব ও ইসলামিক ঐতিহ্য ধরে রাখা ও এর আরব বাসিন্দাদের এখানে বসবাসে উৎসাহিত করার জন্য এই অর্থ মঞ্জুর করা হয়েছে বলে লিগ কর্তৃক গৃহীত একটি খসড়া প্রস্তাবে বলা হয়।

এতে আরো বলা হয়, সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক মঞ্জুরকৃত অর্থ বরাদ্দের ব্যবস্থা করবে।

পূর্ব জেরুজালেমের আরব ও ইসলামিক ঐতিহ্য ধরে রাখতে মঞ্জুরকৃত এই বরাদ্দকে স্বাগত জানিয়ে এতে অংশগ্রহণের জন্য আরবদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

কাতারের এই উদ্যোগের সমালোচনা করেছে ইসারায়েলি পররাষ্ট্রমন্ত্রণালয়।