অস্ট্রেলিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবি
অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে প্রায় ১শ’ আশ্রয়প্রার্থীবাহী শরণার্থীসহ একটি মাছ ধরা নৌকা ডুবে গেছে। সোমবার এই দুর্ঘটনা ঘটেছে বলে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাসন ক্লেয়ার জানিয়েছেন, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী উত্তর ক্রিসমাস দ্বীপের কাছাকাছি উপকূলে নৌকাটি উল্টে যায়। এতে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয় ও অপর ৯৩ জনকে উদ্ধার করা হয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হিসাব মতে, ২০১২ সালে ১৬ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী অস্ট্রেলিয়ায় আশ্রয় নিয়েছে। এ সংখ্যা আগের বছরের আশ্রয়প্রার্থীর সংখ্যা থেকে ৩৭ শতাংশ বেশি বলে গত সপ্তাহে জানিয়েছে সংস্থাটি।
