২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে হত্যার হুমকি তালেবানের

স্বেচ্ছানির্বাসন থেকে পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ দেশে ফিরে আসলে তাকে হত্যার হুমকি দিয়েছে পাকিস্তানি তালেবান।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 23 Mar 2013, 08:26 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শনিবার এক ভিডিওবার্তায় তারা মুশাররফকে আত্মঘাতী ও দূরপাল্লার রাইফেলের গুলিতে হত্যা করার হুমকি দিয়েছে।

রয়টার্সের কাছে আসা ওই ভিডিওবার্তায় ইতোপূর্বে মুশাররফকে হত্যার প্রচেষ্টাকারী আদনান রশিদ বলেন, “মুজাহিদিনরা মুশাররফকে দোজখে পাঠানোর লক্ষ্যে একটি বিশেষ বাহিনী তৈরি করেছে।”

“আত্মঘাতী, দূরপাল্লার রাইফেল, বিশেষ যোদ্ধার সমন্বয়ে ওই বাহিনী তৈরি করা হয়েছে”, বলেন আদনান।

ক্ষমতায় থাকাকালীন জঙ্গিবাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে মুশাররফ তালেবান ও অন্যান্য উগ্রপন্থি গোষ্ঠীর বিরাগভাজন হন।