ভারতে আবারো দলবেঁধে ধর্ষণ
চার সন্তানের জননী ওই নারী পেশায় কৃষক। ভূস্বামীর দেওয়া জমিতে খড়ের ঘরে বসবাস করতেন। অভিযুক্তদের মধ্যে ওই ভূস্বামীর নামও রয়েছে।
ভারতের কেন্দ্রপাড়া জেলার প্রত্যন্ত গ্রামে ৩২ বছর বয়সী এক দলিত নারীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে।
ধর্ষণের অভিযোগে পুলিশ ইতোমধ্যে ২জনকে গ্রেপ্তার করেছে। চলতি মাসের ১৯ তারিখ কেন্দ্রপাড়া জেলার পাতকুরা অঞ্চলের গোদাদান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ এই গ্রেপ্তার অভিযান চালায়।
চার সন্তানের জননী ওই নারী পেশায় কৃষক। ভূস্বামীর দেওয়া জমিতে খড়ের ঘরে বসবাস করতেন।
অভিযুক্তদের মধ্যে ওই ভূস্বামীর নামও রয়েছে বলে কেন্দ্রপাড়া পুলিশ সুপার জানিয়েছেন।
পুলিশ সুপার জানিয়েছেন, ধর্ষিতার ১০ বছরের মেয়ে এই ঘটনার প্রত্যক্ষদর্শী।
ভারতে ২০১২ সালে এক চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করার পর দেশটিতে ধর্ষণবিরোধী তীব্র আন্দোলন শুরু হয়।
এরপরিপ্রেক্ষিতে সম্প্রতি মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণবিরোধী কঠোর আইন প্রণয়ন হয়।
কিন্তু এরপরও প্রায়ই দেশটিতে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটছে।
কয়েকদিন আগে এক সুইস পর্যটক নারী ধর্ষণের শিকার হন। তাকে চার ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
