২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউব ব্যবহারকারী শতকোটি

গুগল ইনকর্পোরেশনের ইউটিউব জানিয়েছে, তাদের ভিডিও শেয়ারিং ওয়েবসাইটটির ব্যবহারকারীর সংখ্যা ১শ’ কোটিতে পৌঁছেছে।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 21 Mar 2013, 05:19 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ব্যবহারকারীর সংখ্যা ১শ’ কোটিতে পৌঁছার ঘোষণা দেওয়ার ৬ মাস পর ইউটিউবও এই ঘোষণা দিল।

ব্লগ পোস্টে দেওয়া এক বিবৃতিতে ইউনিউব জানায়, “ইন্টারনেট ব্যবহারকারী প্রতি ২ জনের মধ্যে অন্তত ১ জন ইউটিউব ভিজিট করে থাকে।”

ফেইসবুক জানিয়েছে, সেপ্টেম্বরেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহারকারীর সংখ্যা ১শ’ কোটি ছাড়িয়েছে।