২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরে যাচ্ছেন মুরসি

মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসি রাষ্ট্রীয় সফরে পাকিস্তান যাচ্ছেন। পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির আমন্ত্রণে ১৮ মার্চ তার দেশটিতে সফরে যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: ডন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

মিশরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তান সফর করবেন মুরসি। সর্বশেষ ১৯৬০ এর দশকে গামাল আবদেল নাসির মিশরের প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তান সফর করেছিলেন।

সফরকালে মিশরের প্রতিনিধি পর্যায়ে বৈঠকের পাশাপাশি মুরসি ও জারদারির মধ্যেইও পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

দুই দেশের প্রেসিডেন্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থের বিষয়ে নিবিড় আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বেশকিছু চুক্তিও এ সময় স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।