২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুঁশিয়ারি উপেক্ষা করে ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে গ্যাস পাইপলাইন প্রকল্প উদ্বোধন করেছে ইরান ও পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

গ্যাস বিক্রির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচির যোগসূত্রের আশঙ্কায় যুক্তরাষ্ট্র এ প্রকল্পের বিরুদ্ধে পাকিস্তানকে সতর্ক করে বলেছিল এতে করে নিষেধাজ্ঞা আরোপের পট প্রস্তুত হতে পারে।

গ্যাস পাইপলাইন প্রকল্পের কারণে ইরান বেশি করে গ্যাস বিক্রি করতে সক্ষম হলে এতে করে তেহরানের পরমাণু কর্মসূচিকে চাপের মুখে রাখার প্রচেষ্টা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের।

কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে তেহরানের সঙ্গে গ্যাস পাইপলাইন চুক্তি চূড়ান্ত করে পাকিস্তান।

সোমবার এ প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে গ্যাস পাইপলাইন নির্মাণের চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হল।ইরানের অংশে পাইপলাইন নির্মাণের কাজ ইতোমধ্যেই প্রায় শেষ হয়ে এসেছে। এখন নির্মাণ কাজ শুরু হচ্ছে পাকিস্তানের অংশে।

পাকিস্তান তাদের বিরাজমান জ্বালানি সঙ্কট মেটাতে দীর্ঘদিন ধরে এ পাইপলাইনের অপেক্ষায় ছিল।

ইরানের সীমান্ত শহর চবাহরে সোমবার আয়োজন করা হয় পাইপলাইন উদ্বোধন অনুষ্ঠান ।বিশাল বাজেটের এ প্রকল্প উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।