২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ২ ধর্ষক গ্রেপ্তার

মহাসড়কের কাছাকাছি একটি জনবিরল এলাকায় তারা ছাত্রীটিকে ধর্ষণ করে। ছাত্রীটির টাকা-পয়সা এবং মোবাইল ফোন রেখে দিয়ে তাকে মহাসড়কে ফেলে দিয়ে ধর্ষকরা চলে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

ভারতে ২ ধর্ষক গ্রেপ্তার ভারতে এক স্কুলশিক্ষার্থীকে গণধর্ষণকারী সন্দেহভাজন ৩ জনের মধ্যে ২ জনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে দিল্লির গাজিয়াবাদ এলাকার একটি শপিংমল থেকে অটোরিক্সা নিয়ে ওই ছাত্রী বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই অটোরিক্সাটি ৩ জনের ওই ছোট্ট দলটি চুরি করে নিয়ে এসেছিল।

ওই ছাত্রী পুলিশকে জানিয়েছে, পেছনে আরোহীর আসনে ২ জন ব্যক্তি বসেছিলেন। সে শেয়ারে ওই অটোরিক্সায় ওঠে।
ভারতে শেয়ারে অটোরিক্সায় চড়া একটি স্বাভাবিক বিষয়।

শনিবার রাতে প্রায় ২ ঘণ্টাব্যাপী ওই অটোরিক্সাচালক গন্তব্যে যাওয়ার বেশ কয়েকটি পুলিশের তল্লাশি মোকাবিলা করে। কিন্তু পেছনে ওই ছাত্রীকে আরোহীবেশী ২ ব্যক্তি চেপে ধরে রেখেছিল এবং তাকে কোনো শব্দ করতে দেয়া হয়নি।

এরপর মহাসড়কের কাছাকাছি একটি জনবিরল এলাকায় তারা ছাত্রীটিকে ধর্ষণ করে। ছাত্রীটির টাকা-পয়সা এবং মোবাইল ফোন রেখে দিয়ে তাকে মহাসড়কে ফেলে দিয়ে ধর্ষকরা চলে যায়।

কিন্তু টহলে নিয়োজিত থাকা ওই সড়কের পুলিশ অটোরিক্সাটিকে আটক করতে পারেনি। পথচারীদের সহায়তায় ছাত্রীটি পুলিশ স্টেশনে আসতে সক্ষম হয়।

পথচারীরা ছাত্রীটিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পেয়েছিল বলে জানা গেছে।

গত বছরের ডিসেম্বরে দিল্লিতে গণধর্ষণের শিকার চিকিৎসাবিদ্যার এক ছাত্রী মারা যাওয়ার পর ভারতজুড়ে প্রবল বিক্ষোভ-আন্দোলন ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ভারতে ধর্ষণবিরোধী কঠোর আইন প্রণীত হয়।

কিন্তু তার ঠিক কিছুদিনের মধ্যেই খোদ দিল্লিতেই আরও একটি গণধর্ষণের ঘটনা ঘটল।