পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় ওরাকজাইয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্ততপক্ষে সন্দেহভাজন ৫ জঙ্গি নিহত হয়েছে।
ওরাকজাইয়ের ঘুনদামেলা পার্বত্যাঞ্চলে জঙ্গিদের গোপন আস্তানা ধ্বংস ও এলাকাটির নিয়ন্ত্রণ নিতে চালানো অভিযানে সন্দেহভাজন ওই জঙ্গিরা নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
অন্যদিকে, ওরাকজাইয়ের নাদিরমেলা এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে দূরনিয়ন্ত্রিত বোমা হামলা চালানো হলে নিরাপত্তা বাহিনীর ১ সদস্য নিহত ও ৩ সদস্য আহত হন।
পাকিস্তানের ৭টি আধা স্বায়ত্বশাসিত আদিবাসী অঞ্চলের একটি ওরাকজাই। ওই অঞ্চলে পাকিস্তানি তালেবান ও আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গিগোষ্ঠীগুলোর শক্ত অবস্থান রয়েছে।
