২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের হুমকি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার জবাবে দক্ষিণের সঙ্গে ১৯৫৩ সালে সই করা যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Mar 2013, 01:26 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

১৯৫৩ সালের ওই সাময়িক যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার তিন বছরের সংঘাতের অবসান ঘটে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার দু’মাস ব্যাপী বার্ষিক সামরিক মহড়া চলতে থাকলে উত্তর কোরিয়া ওই চুক্তি থেকে বেরিয়ে আসবে বলে জানায় মঙ্গলবার।

উত্তর কোরিয়ার পিপলস আর্মি সুপ্রিম কমান্ড এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে বলে জানিয়েছে দেশটির কেসিএনএ বার্তা সংস্থা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া চলতে থাকলে দক্ষিণ কোরিয়ার ধ্বংস ডেকে আনার হুঁশিয়ারি এরই মধ্যে দিয়েছে উত্তর কোরিয়া।

গত ১২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু বোমা পরীক্ষা চালানোর পর নতুন করে আরো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হয় পিয়ংইয়ং এর ওপর।

এর জবাবে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বৈরি নীতির প্রতিবাদে আরো পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাওয়াসহ দক্ষিণ কোরিয়াকে ধ্বংসের হুঁশিয়ারি দেয়।

উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে শেষ হয়েছিল কোরীয় যুদ্ধ। কিন্তু দু’কোরিয়ায় সে সময় কোনো শান্তি চুক্তি না হওয়ায় তখন থেকেই কোরিয় উপদ্বীপে দু'দেশের মধ্যে সবসময় উত্তেজনা বিরাজ করে আসছে।