বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ২২
ইরাকের রাজধানী বাগদাদের মুসলিম শিয়া সম্প্রদায় অধ্যুষিত একটি এলাকায় বোমা হামলায় ২২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশসূত্রে এ খবর জানা গেছে।
তবে, এখনও পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ।
ধারণা করা হচ্ছে দেশটির দেশটির সুন্নি বিদ্রোহীরা এ হামলা চালিয়ে থাকতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদাদের দক্ষিণাঞ্চলীয় শুলা জেলায় সন্ধ্যায় পৃথক দু’টি স্থানে দু’টি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। একটি গাড়ি ছিলো রেস্তোরাঁর পাশে রাখা এবং অন্যটি ওই শহরের একটি স্টেডিয়ামের কাছে। এ দু’টি ঘটনায় ১৮ জন নিহত হন।
এছাড়া, বাগদাদের দক্ষিণাঞ্চলেই একটি মার্কেটের সামনে আরো একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৪ জন নিহত হন।
