২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর বয়সেই বহুভাষাবিদ!

মাত্র ২০ বছর বয়সী এক তরুণ, অথচ অনর্গল কথা বলতে পারেন ১১টি ভাষায়। অ্যালেক্স রাউলিংস নামে যুক্তরাজ্যের ওই তরুণ চলতি বছর দেশটির বহুভাষাবিদ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 08:56 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

অক্সফোর্ডের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী অ্যালেক্স বর্তমানে ইংরেজি, গ্রিক, জার্মান, স্প্যানিশ, রাশিয়ান, ডাচ, আফ্রিকান, ফ্রেঞ্চ, হিব্রু, কাতালান এবং ইতালিয়ান ভাষায় কথা বলতে পারেন।


প্রকাশনা সংস্থা কলিনস আয়োজিত বহুভাষাবিদের এই প্রতিযোগিতায় ১৬ থেকে ২২ বছর বয়সীরাই শুধু অংশ নিতে পারে।

১১টি ভাষা শিখেই ক্ষান্ত দিতে চান না অ্যালেক্স। তিনি আরো ভাষা শিখতে চান বলে জানিয়েছেন।