২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপের শেষ ‘সানডে’ ভাষণ

আগামী বৃহস্পতিবারই পদত্যাগ করছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। তার আগে ভ্যাটিকানে পবিত্র শেষ ‘সানডে’ ভাষণ দিয়েছেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Feb 2013, 02:18 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

সেন্ট পিটার্স স্কয়ারে লাখো মানুষের উদ্দেশ্যে দৃঢ় কন্ঠের এ ভাষণে পোপ বলেন, পদত্যাগের পরও তিনি চার্চের কল্যাণে কাজ করবেন এবং প্রার্থনা করে যাবেন।

তাকে বিদায় জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হওয়া ক্যাথলিকদের জন্য কয়েকটি ভিন্ন ভাষায় বক্তব্য রাখেন পোপ।

বার্ধক্যকে কারণ হিসাবে দেখিয়ে ৮৫ বছর বয়স্ক পোপ ষোড়শ বেনেডিক্ট গত সপ্তাহে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

‘সানডে’র শেষ ভাষণে পোপ বলেন, ঈশ্বরের ডাকেই একান্তে ধ্যানমগ্ন হওয়া এবং আরাধনায় আত্মনিয়োগ করছেন তিনি।

কিন্তু তার এই নিভৃতে চলে যাওয়া মানেই চার্চ কে ছেড়ে যাওয়া নয় জানিয়ে পোপ বলেন,

চার্চের সেবায় তিনি নিবেদিতপ্রাণ াকতে চান; এক্ষেত্রে শারিরীক সার্ম্য অনুযায়ীই তিনি সেবা করে যাবেন।

পদত্যাগের আগের দিন বুধবার পিটার্স স্কয়ারে আরেকবার জনসম্মুখে আসবেন পোপ বেনেডিক্ট।

এরপর বৃহম্পতিবার কার্ডিনালদের সঙ্গে দেখা করে বিদায় নেবেন তিনি। এদিন রোমের স্থানীয় সময় রাত ৮ থেকে শূন্য হয়ে যাবে পোপের আসন।

পরদিন থেকে শুরু হবে নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি। কার্ডিনালরা একটি পরিষদ গড়ে তোলার জন্য আলোচনা শুরু করবেন। পরবর্তীতে খুব সম্ভবত মার্চে নির্বাচিত হবেন একজন নতুন পোপ।