কঠোর কৃচ্ছতা, পাবলিক সার্ভিসকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ও রাজনৈতিক দূর্নীতির বিরুদ্ধে বিক্ষুব্ধ লাখো লাখো স্পেনবাসী শনিবার দেশজুড়ে বিক্ষোভ করেছে।
রয়টার্স
সূত্র :
রয়টার্স
Published :
24 Feb 2013, 11:19 AM
Updated :
23 Aug 2022, 10:15 AM
“জনস্রোত” লেখা ব্যানারের নীচে জড়ো হয়ে ছাত্র, চিকিৎসক, শ্রমিক, তরুণ পরিবার এবং অবসর ভাতাভোগীসহ সবাই বিক্ষোভে ফেটে পড়ে। রাজধানী মাদ্রিদে বিক্ষোভের শেষ দিকে কিছু বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলেও সারাদেশে বিক্ষোভ মূলত অহিংস ছিল।
পাঁচ বছর ধরে চলা অর্থনৈতিক মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ না থাকা এবং ব্যাপক বেকারত্ব দেশজুড়ে হতাশা সৃষ্টি করেছে।
জার্মান বহুজাতিক কোম্পানিতে চাকরিরত হিসাবরক্ষক ৫১ বছর বয়সী আলবার্তো বলেন, “বহুজনের সঙ্গে আমার নিজের আওয়াজ মিলাতেই এখানে এসেছি। যা তাদের কাটার কথা নয়, সেগুলোও তারা কাঁটছাট করছে; স্বাস্থ্য, শিক্ষা এসব বুনিয়াদি খাত্ও ছাড় পাচ্ছে না। আর সর্বশেষ দূর্নীতির কেলেঙ্কারীটি, বড় একটি ভাসমান বরফ টুকরোর দৃশ্যমান অংশ শুধু।
আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভর না করে অর্থনৈতিক মন্দা কাটাতে বিনিয়োগকারীদের ওপর নির্ভর করতে চেয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাজয়। এ লক্ষ্যে স্পেনের ইতিহাসে অন্যতম বড় ধরনের বাজেটের ব্যায় বরাদ্দ কাঁটছাট করেছিলেন।
কিন্তু এ সত্বেও আগামী বছরের আগে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কোনো পূর্বাভাস নেই। ইতোমধ্যে দেশের অর্ধেক যুবক বেকারত্বে ধুঁকছে।
এর মধ্যে ক্ষমতাসীন দল ও রাজ পরিবারের দূর্নীতির কেলেঙ্কারি ফাঁস হওয়ায় স্পেনিয়রা তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে চূড়ান্ত বিরক্ত হয়ে আছে।
শনিবার সন্ধ্যার আগে মাদ্রিদের চারটি জায়গা থেকে মিছিল এসে শহরের নেপচুন স্কয়ারে জড়ো হয়। এখানে পার্লামেন্ট ভবনের সামনে প্রচুর পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে ছিল। মাদ্রিদ স্টক এক্সচেঞ্জটিও এই এলাকায়।
মিছিলকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করে। এগুলোর মধ্যে স্বাস্থ্য, শিক্ষাখাতের বাজেট সঙ্কোচনের নিন্দাসহ ব্যাংকিং খাতকে দেয় বেইল আউট নিয়েও ধিক্কার ছিল। ড্রাম বাজিয়ে বিক্ষোভকারীরা উত্তেজিত শ্লোগান দেয়।
এ সময় বহু দাঙ্গা পুলিশ রাস্তার পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকে।
বিক্ষোভের শেষ দিকে মিছিলকারীরা বেশ কয়েকটি ময়লার বাক্সে আগুন ধরিয়ে দিলে পুলিশের সঙ্গে সামান্য সংঘর্ষ হয়। পুলিশ এ সময় অন্তত ১২ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।
কঠোর কৃচ্ছতা, পাবলিক সার্ভিসকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ও রাজনৈতিক দূর্নীতির বিরুদ্ধে বিক্ষুব্ধ লাখো লাখো স্পেনবাসী শনিবার দেশজুড়ে বিক্ষোভ করেছে।
রয়টার্স | সূত্র : | রয়টার্স
প্রকাশিত: ১১:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৩ | আপডেট: ১০:১৫, ২৩ আগস্ট ২০২২