২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন পিস্টোরিয়াস

বান্ধবী রিভা স্টিনক্যাম্প হত্যা মামলায় ‘ব্লেড রানার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসের জামিন মঞ্জুর করেছে আদালত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Feb 2013, 03:04 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

শুক্রবার প্রিটোরিয়ার আদালতে ম্যাজিস্ট্রেট ডেসমন্ড নেয়ার জামিন মঞ্জুরের সিদ্ধান্ত জানানোর পর আনন্দ করে পিস্টোরিয়াসের পরিবার-পরিজন ও সমর্থকরা। তবে এ সময় পিস্টোরিয়াস ছিলেন নির্বিকার।

জামিনের অর্থ ১১৩,০০০ ডলার নির্ধারণ করা ছাড়াও মামলা ৪ জুন পর্যন্ত পিছিয়ে দিয়েছে আদালত। সেইসঙ্গে পিস্টোরিয়াসকে আগ্নেয়াস্ত্র এবং পাসপোর্ট হস্তান্তর করারও নির্দেশ দেয়া হয়েছে।

এ সময়টিতে পিস্টোরিয়াসকে তার বাড়ি এবং মামলার সাক্ষীদের কাছ থেকে দূরে থাকাসহ সপ্তাহে অন্তত দু’বার পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে; বিরত থাকতে হবে মদপান থেকেও।

রিভা স্টিক্যাম্প হত্যাকা- নিয়ে কয়েকদিনের সাক্ষ্য-সাবুদ ও শুনানির পর আদালত এ সিদ্ধান্ত জানায়|

কিন্তু এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন সরকারপক্ষের কৌসুলিরা। জামিনে মুক্তি পেলে পিস্টোরিয়াস পূর্ণ বিচার প্রক্রিয়া শুরুর আগেই দেশ ছেড়ে পালাতে পারেন এমন আশঙ্কায় এ জামিন নাকচের পক্ষে মত দেন তারা।

তবে পিস্টোরিয়াসের আইনজীবীরা পাল্টা যুক্তি দেখিয়ে বলেন, পিস্টোরিয়াস এতটাই বিখ্যাত যে সবার অলক্ষ্যে তার কোনো জায়গায় পালানো সম্ভব না। তাছাড়া, মামলার প্রস্তুতির জন্য তার জামিন দরকার।

মামলায় সরকার পক্ষের কৌসুলিদের অভিযোগ, বান্ধবী ওয়াশরুমে থাকার সময় ৪ দফা গুলি করে তাকে ঠান্ডা মাথায়ই খুন করেছেন পিস্টোরিয়াস।

কিন্তু পিস্টোরিয়াসের আইনজীবীরা বলছেন, ভুল করে এ হত্যাকা- ঘটে গেছে। পিস্টোরিয়াস নিজেও বলেছেন, বাড়িতে কেউ অনুপ্রবেশ করেছে ভেবে ভুল করে গুলি চালিয়েছেন তিনি।

আদালতের শুনানিতে পিস্টোরিয়াস তার বান্ধবীকে পরিকল্পিতভাবে হত্যা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি বাড়িতে কেউ অনুপ্রবেশ করেছে ভেবে ভুল করে গুলি চালিয়েছিলেন। আর বান্ধবী রিভা স্টিনক্যাম্প তখনও বেডরুমে ছিলেন বলেই ধারণা ছিল তার। তিনি রিভাকে ভালোবাসতেন এবং তাকে হত্যা করার কোনো উদ্দেশ্য তার ছিল না।