নাইজেরিয়ায় ৬ বিদেশি নাবিক অপহরণ, মুক্তিপণ দাবি
অপহৃত নাবিকদের একজন রাশান, তিনজন ইউক্রেনের এবং দুইজন ভারতীয় নাবিক বলে জানা গেছে।
৬ বিদেশি নাবিককে অপহরণকারী নাইজেরিয়ার জলদস্যুরা ১৩ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দাবি করেছে।
রোববার নাইজেরিয়ার উপকূলে একটি তেলবাহী জাহাজ থেকে ওই ৬ নাবিককে অপহরণ করে জলদস্যুরা।
অপহৃত নাবিকদের একজন রাশান, তিনজন ইউক্রেনের এবং দুইজন ভারতীয় নাবিক বলে জানা গেছে। নাইজেরিয়ার তেল উৎপাদক বেলসা প্রদেশের উপকূল থেকে সমুদ্রের ৪০ মাইল দূরে আরমাদা তুয়াহ বন্দুকের মুখে নাবিকদের অপহরণ করা হয়।
জাহাজটি নাইজেরিয়ার তেলসেবা প্রতিষ্ঠান সেঞ্চুরি গ্রুপের। বেলসার পুলিশ মুখপাত্র ফিদেলিস ওদুন্না বলেন, এ ব্যাপারে প্রতিষ্ঠানটির মন্তব্য জানতে চাইলে তারা এখনো সাড়া দেয়নি।
ওদুন্না বলেন, ‘অপহরণকারী জলদস্যুদের একজন অপহৃতদের মুক্তিপণ হিসেবে ১৩ লাখ মার্কিন ডলার দাবি করেছে। জলদস্যুদের গ্রেপ্তারে উদ্যোগ এগিয়ে চলেছে।
