‘ঠান্ডা মাথায় খুন করেছেন পিস্টোরিয়াস’
‘ব্লেড রানার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস তার বান্ধবী ‘ওয়াশরুমে’ থাকার সময় ৪ দফা গুলি করে ঠান্ডা মাথায় তাকে হত্যা করেছেন বলে প্রিটোরিয়ায় আদালতে জানিয়েছেন সরকারপক্ষের কৌঁসুলিরা।
বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে অভিযুক্ত পিস্টোরিয়াস মঙ্গলবার জামিনের শুনানিতে আদালতে হাজির হন।সেখানেই কৌসুলিরা এ অভিযোগ করেন।
অভিযোগ পড়ে শোনানোর সময় পিস্টোরিয়াস কাঁদছিলেন।ফলে তার আইনজীবীদের দাবি, এটি খুন নয়।
