২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় ফিরলেন শ্যাভেজ

১৪ বছর ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন শ্যোভেজ। ২০১২ সালের অক্টোবরে তিনি ৬ বছরের জন্য আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু অসুস্থতার জন্য তার অভিষেক অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 09:54 AM

Updated : 25 Apr 2022, 06:23 PM

কিউবায় ক্যান্সারের চিকিৎসা শেষে ভেনেজুয়েলার ফিরেছেন দেশটির প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। তিনটি টুইটারবার্তায় শ্যাভেজ কিউবার প্রেসিডেন্ট রাউল এবং সাবেক নেতা ফিদেল কাস্ত্রোকে ধন্যবাদ জানান।


তিনি ভেনেজুয়েলার জনগণ ও সমর্থকদের তাদের অব্যাহত সমর্থন জানানোর জন্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এরপর থেকে তিনি স্বদেশ ভেনেজুয়েলাতেই ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।


১৪ বছর ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন শ্যোভেজ। ২০১২ সালের অক্টোবরে তিনি ৬ বছরের জন্য আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু অসুস্থতার জন্য তার অভিষেক অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়।


২০১২ সালের ডিসেম্বরে শ্যাভেজ হাভানায় অস্ত্রোপচারের জন্য যান। এটি ছিল তার চতুর্থ অস্ত্রোপচার। ২০১১ সালের মধ্যভাগে তার শরীরে প্রথম ক্যান্সার চিকিৎসায় অস্ত্রোপচার করা হয়।


১১ ডিসেম্বরের অস্ত্রোপচারের পর গত সপ্তায় দেশটির সরকারের পক্ষ থেকে প্রথম তার ছবি জনসমক্ষে প্রকাশ করা হেয়।


ওই ছবিতে অসুস্থ শ্যাভেজকে তার দুই মেয়েসহ হাস্যোজ্জ্বল দেখা যায়। শ্যাভেজের অসুস্থতা বা ক্যান্সারের ধরন সম্পর্ক কোনোকিছু জানা যায় না। পুরো বিষয়টিই রহস্যজনক। কিন্তু ধারণা করা হয় তার অসুস্থতা গুরুতর।


তবে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, তার ক্যান্সারকে ‘অত্যন্ত জটিল ও কঠিন’ বলে বর্ণনা করেছেন।