২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ড্রোন হামলা বৈধ’

সম্ভাব্য জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে চালানো চালকবিহীন বিমান (ড্রোন) হামলাকে বৈধ, নীতিসম্মত ও সুবিবেচনাপ্রসূত এবং তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 07:53 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে কার্নেই ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বলে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে।
সংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “এসব হামলা বৈধ ও নীতিসম্মত এবং অবশ্যই সুবিবেচনাপ্রসূত।”

তিনি আরো বলেন, আল কায়েদার জঙ্গিদের ওপর চার অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার অনড়। তবে নির্ভুল লক্ষ্যে আঘাত হানা এবং নিরপরাধ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়ানোর ব্যাপারেও যুক্তরাষ্ট্র বিশেষভাবে সজাগ রয়েছে।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ড্রোনহামলা নীতির বিরুদ্ধে গণমাধ্যমের সমালোচনা প্রত্যাখ্যান করেন।

যুক্তরাষ্ট্রের বিচারবিভাগীয় একটি গোপননথি প্রকাশ হওয়ার একদিন পরই কার্নেই সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। ওই নথিতে, বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপরও ড্রোন হামলার বৈধতার বিষয়ে কথা রয়েছে।

ওই গোপন নথিটি প্রথম এনবিসি সংবাদ সংস্থা প্রকাশ করে। তাতে বলা হয়েছে, সরকার চাইলে বিদেশের মাটিতে আল কায়েদা বা সংশ্লিষ্ট অন্যকোনো সন্ত্রাসীচক্রের জ্যেষ্ঠ নেতা, সে যদি যুক্তরাষ্ট্রের নাগরিক হয় তবে তাকে হত্যার নির্দেশ দিতে পারবে।