২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি ধর্ষণ মামলা: দ্রুতবিচার আদালতে ৫ অভিযুক্ত

নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলায় প্রথম সাক্ষ্য-প্রমাণের শুনানিতে মঙ্গলবার সাকেত জেলা আদালতে হাজির হয়ে অপহরণ, ধর্সণ এবং হত্যার সব অভিযোগ অস্বীকার করেছে ৫ অভিযুক্ত।ষষ্ঠ আরেক অভিযুক্তের বিচার করা হবে কিশোর আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 11:47 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

মঙ্গলবার এ মামলায় ৮০ জন সাক্ষীর প্রথমজনের সাক্ষ্য শোনা হয় রুদ্ধদ্বার কক্ষে।মামলার সাক্ষীদের মধ্যে প্রধান সাক্ষী ধর্সণের শিকার হওয়া ছাত্রীটির ছেলে বন্ধু যে ঘটনার রাতে তার সঙ্গে ছিল।

গত বছর ১৬ ডিসেম্বর রাতে চলন্ত বাসে ধর্সণের শিকার হয় ২৩ বছর বয়সী ওই মেডিকেল ছাত্রী।কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৯ ডিসেম্বর সিঙ্গাপুর হাসপাতালে মারা যায় মেয়েটি।

এ ঘটনায় গোটা ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। দাবি ওঠে সমাজের সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার।

সাকেত দ্রুত বিচার আদালতে এ মামলায় বিচারের মুখোমুখি হওয়া ৫ অভিযুক্ত হচ্ছে, রাম সিং, তার ভাই মুকেশ সিং, পবন গুপ্ত এবং অক্ষয় ঠাকুর।

তাদের বিরুদ্ধে হত্যা, গণধর্ষণ, অপহরণ এবং অপরাধের আলামত নষ্টের ১৩ টি অভিযোগ আছে।অভিযোগ প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে।