২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আতশবাজি বোঝাই গাড়ি বিস্ফোরণ, বহুসংখ্যক হতাহত

চীনের মধ্যাঞ্চলে আতশবাজি বোঝাই একটি ট্রাক উড়ালসড়কে বিস্ফোরিত হয়ে বেশ কয়েকজন নিহত হয়েছে। এতে ওই সড়কের একটি অংশ ধসে নিচে পড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 07:46 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
জানা গেছে বিস্ফোরণে হেনান প্রদেশের ওই উড়ালসড়কের ২৬২ ফুট অংশ ধসে যায়।
তবে চীনের জাতীয় বেতার যেখানে নিহতের সংখ্যা ২৬ জন বলে দাবি করেছে সেখানে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে নিহতের সংখ্যা ৪।
দুর্ঘটনায় বেশ কয়েকটি যানবাহন উড়ালসড়ক থেকে নিচে পড়ে বিধ্বস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়েছে।সিনহুয়ার দাবি অনুযায়ী এতে ৬টি গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।
চীনা বর্ষবরণ অনুষ্ঠানে দেশটিতে ব্যাপক আতশবাজী পোড়ানো হয়। ওই সময়ে এর চাহিদা অনেক বেড়ে যায়। আর মাত্র এক সপ্তাহ পরেই নতুন বছরকে স্বাগত জানাবে দেশটি।