২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ২২

কাজাখস্তানের বাণিজ্যিক রাজধানী আলমাতির কাছে মঙ্গলবার ঘন কুয়াশার মধ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২২ আরোহীর সবাই নিহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Jan 2013, 10:23 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

কানাডা-নির্মিত বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিআরজে-২০০ বিমানটি কাজাখস্তানের উত্তরে কোকসেতাউ থেকে দক্ষিণ-পূর্বের আলমাতিতে যাওয়ার সময় কিজিল তু গ্রামের কাছে বিধ্বস্ত হয়।আলমাতির উপ-মেয়র মাউলেন মুকাশেভ একথা জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে সাংবাদিকদের তিনি বলেন, বিমানটি বেসরকারি কাজাখ এয়ারলাইন এসসিএটি এর। এই এয়ারলাইন দেশের অভ্যন্তরীণ ফ্লাইটসহ কিছু আন্তর্জাতিক ফ্লাইটও পরিচালনা করে।

আলমাতির জরুরি সেবা বিভাগের উপপ্রধান ইউরি ইলিন বলেন, কোনো আগুন ধরেনি, বিস্ফোরণ ঘটেনি। বিমানটি কেবল সজোরে মাটিতে আছড়ে পড়ে। এতে ২২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার আলমাতি ও এর আশেপাশের এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল।আর তাই দুর্ঘটনার প্রাথমিক কারণ খারাপ আবহাওয়া বলেই মনে করা হচ্ছে।বিমানটির কোনো অংশই অক্ষত নেই বলে জানিয়েছেন মুকাশেভ।

কাজাখস্তানে একমাসের কিছু বেশি সময়ের মধ্যে এটি দ্বিতীয় বিমান দুর্ঘটনা।গত ২৫ ডিসেম্বরে কাজাখস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ২৭ জনই নিহত হয়েছিল।