২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে নারীদের মধ্যে ছুরি ও মরিচের গুঁড়া বিলি

যৌন নিপীড়ন থেকে আত্মরক্ষার জন্য নারীদের মধ্যে ছুরি ও মরিচের গুঁড়া বিলি করেছে মুম্বাইয়ের কট্টর হিন্দু জাতীয়তাবাদী দল শিব সেনা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Jan 2013, 01:02 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীধর্ষণ ঘটনার পর মুম্বাইয়ে ধর্সণ থেকে আত্মরক্ষায় নারীদের মধ্যে ছুরি ও মরিচের গুঁড়া বিতরণ করেছে কট্টর হিন্দু জাতীয়তাবাদী দল শিব সেনা।

প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিত্রদল শিব সেনা শুক্রবার জানিয়েছে, শহরে ও এর আশেপাশের এলাকায় নারীদের মধ্যে তারা তিন ইঞ্চি(সাত সেন্টিমিটার)ফলা বিশিষ্ট ২১ হাজার ছুরি বিলি করেছে।পরিকল্পনা আছে এক লাখ ছুরি বিতরণের।

মুম্বাই পুলিশ জানিয়েছে, তারা ছুরিগুলো পরীক্ষা করে দেখছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা ভাবছে।

শিব সেনার মুখপাত্র রাহুল নার্ভেকার বলছেন, নারীদের আত্মরক্ষার্থে প্রতীকী এ পদক্ষেপ নিয়েছেন তারা।ছুরিগুলোর দৈর্ঘ ছয় ইঞ্চির চেয়ে কম হওয়ায় একে অস্ত্র বলা যায় না।

তাছাড়া, হামলাকারীদের চোখে মরিচের গুঁড়া ছিটানোর জন্য নারীদের মধ্যে মরিচের গুঁড়ার ছোট ব্যাগও বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি তরুণীদের উত্তক্তকারী, সমাজবিরোধী ও নারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনকারীদের জন্য একটি সঙ্কেত।এর মধ্য দিয়ে তারা বুঝবে যে নারীর ক্ষমতায়ন হয়েছে এবং তারা নিজেদের রক্ষা করে করতে পারে।

ছুরি বিতরণের প্রচারণা চালানোর কাজে নিয়োজিত অজয় চৌধুরির উদ্ধৃতি দিয়ে দলের পত্রিকা সামানায় বলা হয়, “কেউ তোমাদের ওপর হামলা চালালে তোমরা পাল্টা হামলায় এই ছুরি ব্যবহার করতে ভয় পেয়োনা।এতে যদি তোমাদেরকে আইনি ঝামেলায় পড়তে হয় তাহলে তোমাদেরকে রক্ষায় আমরা নয়জন আইনজীবীর একটি দল গঠন করে রেখেছি।”


গত ১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী এক মেডিকেল ছাত্রী। নির্মমভাবে পেটানো হয় তার বন্ধুকেও। পরে তাদের দুজনকে বাস থেকে ছুড়ে ফেলে পিষে মারার চেষ্টা করে ধর্ষকরা।
ঘটনার দুই সপ্তাহ পর সিঙ্গাপুরের এক হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর। এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি ওঠে।


এর পর থেকেই আত্মরক্ষার্থে সচেতন হচ্ছে নারীরা। দিল্লির নারীরা ইতোমধ্যেই আত্মরক্ষায় মরিচের গুঁড়া সাথে নিয়ে রাস্তায় বেরোনো এবং নারীচালক দেখে গাড়ীতে ওঠাসহ নতুন নতুন নানা কৌশল নিতে শুরু করেছে।