২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭শ’ জঙ্গিকে আটকে রেখেছে পাকিস্তান

পাকিস্তান এই প্রথম সন্দেহভাজন প্রায় ৭শ’ জঙ্গিকে বিনাবিচারে আটক রাখার কথা স্বীকার করেছে।বিশেষ আইনবলে এতজনকে আটকে রাখায় মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Jan 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

পাকিস্তান কোনো অভিযোগ ছাড়াই বিশেষ ক্ষমতাবলে প্রায় ৭০০ সন্দেহভাজন জঙ্গিকে আটকে রাখার কথা স্বীকার করেছে।

এভাবে এত মানুষকে আটক রাখার সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। বৃহস্পতিবার পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল একথা জানান।

‘অ্যাকশনস ইন এইড অব সিভিল পাওয়ার রেগুলেশনস’ আইনের আওতায় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গি আটকের তথ্য এই প্রথম প্রকাশ করল সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ পাকিস্তান।

অ্যাটর্নি জেনারেল ইরফান কাদির আফগানিস্তানের সীমান্তবর্তী এক আদিবাসী এলাকার প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টকে বলেছেন, “ওয়াজিরিস্তানে একটি সামরিক অভিযান পরিচালিত হয়েছে।”

“আইনের আওতায় আমরা না পারছি ওই অভিযানে আটক ৭০০ জনের বিচার করতে, না পারছি অভিযান শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের ছেড়ে দিতে।”

ওদিকে, ডিসেম্বরে এ আইনের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যের মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর ফলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।

এছাড়া, কারাগারে আটকদের নির্যাতন করা হচ্ছে বলে সংস্থাটি অভিযোগ করলেও তা অস্বীকার করেছে পাকিস্তানের সেনারা।