২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহত্যা করেছেন সাবেক ‘মিস্টার ইন্ডিয়া’

ভারতের সাবেক ‘মিস্টার ইন্ডিয়া’ রেক্স ভারজেস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Jan 2013, 06:16 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার কেরালার ত্রিশুরে নিজ বাড়ির সিলিং থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, আজ সকালে (মঙ্গলবার) ৩৪ বছর বয়সী রেক্স ভারজেসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০০৭ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ী অবিবাহিত রেক্স স্বল্প সময়ের জন্য ভারতীয় রেল বিভাগে কাজ করেছেন। কিন্তু বতর্মানে তিনি বেকার ছিলেন।

তার আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।