২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারদ নিঃসরণ কমাতে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সারারাত আলাপ-আলোচনার পর বিশ্বের ১৪০টি রাষ্ট্র পারদ নিঃসরণ কমাতে একটি আন্তর্জাতিক চুক্তিতে উপনীত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jan 2013, 10:16 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

শনিবার এ খবর জানিয়েছে জাতিসংঘের পরিবেশ উন্নয়ন কর্মসূচী ইউএনইপি।

এ চুক্তির আলোকে সংশ্লিষ্ট দেশগুলো থার্মোমিটার, ফ্লুরোসেন্ট বাল্বের মতো গৃহস্থলীতে ব্যবহৃত বিভিন্ন জিনিসহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সিমেন্ট কারখানা থেকে পারদের নিঃসরণ কমাবে বলে জানিয়েছেন ইউএনইপি’র মুখপাত্র নিক নুট্টাল।

“স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অন্যতম কুখ্যাত ধাতুটির ওপর বিশ্বের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতে জানুয়ারির ১৯ তারিখ সকালে একটি চু্ক্তি স্বাক্ষরে সবাই একমতে হয়েছে,” বলেন নুট্টাল।

পারদ দুষণের শিকার জাপানি শহর মিনামাতার নামে চুক্তিটিকে ‘মিনামাতা কনভেনশন অন মার্কারি’ বলে চিহ্নিত করা হয়েছে। বিশ শতকের মাঝামাঝি শিল্পক্ষেত্র থেকে নির্গত পারদ বাষ্পের বিষে মিনামাতা শহরবাসীরা আক্রান্ত হয়েছিল।

আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চুক্তিটির বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে ইউএনইপি।