ওবামার দ্বিতীয় অভিষেক ভাষণ সোমবার
দ্বিতীয় মেয়াদের অভিষেক ভাষণ দেওয়া যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রেসিডেন্টদের পদাঙ্ক অনুসরণ করলে ওবামা সম্ভবত যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গী ইত্যাদি উচ্চাঙ্গের বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন।
ওয়াশিংটন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চার বছর আগে প্রথমবার নির্বাচিত হওয়ার পর তার নিজের ভাষায় প্রেসিডেন্ট হিসেবে তার সামনে চ্যালেঞ্জ ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর ‘ঘনিয়ে আসা মেঘ ও ঝড়’ কে থামানো।
কিন্তু চার বছর পর সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইউএস ক্যাপিটলের সামনে প্রেসিডেন্ট বারাক ওবামা যখন দ্বিতীয় মেয়াদের অভিষেক ভাষণ (স্টেট অব ইউনিয়ন) দেবেন, তখন প্রেসিডেন্ট হিসেবে তার সামনে প্রথম মেয়াদের মতোই চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
জাতীয় বাজেটের ব্যয় বরাদ্দ, আয়কর, সরকারের ঋণসীমা, অস্ত্র নিয়ন্ত্রণ ও অভিবাসী প্রশ্নে রিপাবলিকানদের সঙ্গে তীব্র লড়াইয়ের হুমকির মুখেই অভিষেক ভাষণ দিতে হবে তাকে।
তবে আগামী ১২ ফেব্রুয়ারি কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার আগে এই স্টেট অব ইউনিয়ন ভাষণে ওবামা ওই ইস্যুগুলো নিয়ে তেমন কথা বলবেন না বলেই ধারণা করা হচ্ছে।
দ্বিতীয় মেয়াদের অভিষেক ভাষণ দেওয়া যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রেসিডেন্টদের পদাঙ্ক অনুসরণ করলে ওবামা সম্ভবত যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গী ইত্যাদি উচ্চাঙ্গের বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন।
তবে ওবামার এবারের অভিষেক ভাষণ ইতিহাসের বিপরীত ধারায়ও বইতে পারে বলে মনে করেছেন পর্যবেক্ষকরা। কারণ দ্বিতীয় মেয়াদের অভিষেক ভাষণ খুব কমই প্রথম মেয়াদের ভাষণের মতো নাটকীয় ও উদ্দীপণাময় হয়ে থাকে।
