২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ নবীনসেনা নিহত

মিশরে একটি সামরিক ট্রেন লাইনচ্যুত হয়ে সেনাবাহিনীতে সদ্য যোগ দেওয়া ১৯ নবীনসেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১শ’ সাত জন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Jan 2013, 09:11 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার সদ্য যোগ দেওয়া সেনাদের নিয়ে একটি সেনাশিবিরে যাওয়ার সময় কায়রোর শহরতলীতে ট্রেনটি দূর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মিশরের উত্তরাঞ্চল থেকে সামরিক বাহিনীর ট্রেনটি কায়রোয় প্রবেশ করার সময় গিজার বাদরাশিন আবাসিক এলাকায় লাইনচ্যুত হয় বলে নিরাপত্তাবাহিনীর সূত্রগুলো জানিয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ ওমর।