২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় ১৪ সেনা নিহত

পাকিস্তানের উত্তরাঞ্চরীয় সীমান্ত এলাকা উত্তর ওয়াজিরিস্তানে রাস্তার ধারে পেতে রাখা এক বোমা হামলায় প্রায় ১৪ সেনা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

তালেবান নেতা ওই এলাকায় সেনাবাহিনীর ওপর হামলা বন্ধের আহ্বান জানানোর একদিন পরই এ ঘটনা ঘটল।

উত্তর ওয়াজিরিস্তানের রাজধানী মিরানশাহ থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা জানিয়েছে, এ হামলায় ২১ সেনা আহত হয়েছেন।

পাকিস্তানের তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ শনিবার উত্তর ওয়াজিরিস্তানে সেনাদের ওপর হামলা না চালানোর জন্য একটি লিফলেট বিতরণের পরদিনেই এ ঘটনা ঘটল।