দামেস্কে গাড়িবোমায় নিহত ১৬
সিরিয়ার রাজধানী দামেস্কের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কাতানায় গাড়িবোমা হামলায় ১৬ জন নিহত এবং নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কাতানায় গাড়িবোমা হামলায় ১৬ জন নিহত এবং নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে।
লেবাননের আল মানার টিভি বৃহস্পতিবার এ খবর দিয়েছে। নিহতদের ৭ জনই শিশু বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।
বুধবার সন্ধ্যায় সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তিনটি বোমা হামলায় ৫ জন নিহত হওয়ার পরদিন কাতানায় এ গাড়িবোমা হামলা হল।
দামেস্ক শহরতলীগুলোরই একটি শহর কাতানা। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী এ এলাকা থেকে বিদ্রোহীদের হটিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে।
বিদ্রোহীদের পরাস্ত করতে আসাদের অনুগত বাহিনী স্কাড ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। লড়াই জয়ে আসাদ সরকার কতটা বেপরোয়া হয়ে উঠেছে এর মধ্য দিয়েই তা স্পষ্ট।
