২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীকে নিরাপত্তা রক্ষার নির্দেশ মুরসির

মিশরে নতুন সংবিধানের ওপর বিতর্কিত গণভোট অনুষ্ঠানের আগে নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুরসি। একইসঙ্গে গ্রেপ্তার ক্ষমতাও দেয়া হয়েছে সেনাবাহিনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে বিরোধীদের বয়কটের মুখেও নতুন সংবিধান নিয়ে বিতর্কিত গণভোট অনুষ্ঠানের জন্য নিরাপত্তা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তাছাড়া, ধরপাকড়ের ব্যাপক ক্ষমতাও দেয়া হয়েছে সেনাবাহিনীকে। পরিকল্পনামাফিক শনিবার গণভোট নির্বিঘেœ অনুষ্ঠান করতে সামরিক বাহিনীকে সাময়িকভাবে বেসামরিক নাগরিকদেরকে গ্রেপ্তার করার এ এখতিয়ার দিয়েছে সরকার। নির্দেশনামায় বলা হয়েছে, গণভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদেরকে গ্রেপ্তার করতে পুলিশকে সহয়তা করবে এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সুরক্ষায় পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। গণভোট নিয়ে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে মুরসি দেশে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে মাঠে থাকার এ নির্দেশ দিলেন। এতে করে মিশরে আবারো সেনা শাসনের আশঙ্কা দেখা দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্টর ক্ষমতা বৃদ্ধি করে ডিক্রি জারি এবং খসড়া সংবিধানের বিরোধিতায় বেশ কিছুদিন ধরেই উত্তাল মিশর। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মুরসি ডিক্রি বাতিলের ঘোষণা দিলেও খসড়া নতুন সংবিধান প্রশ্নে ১৫ ডিসেম্বর গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত বহাল রেখেছেন। বিরোধীরা এ পদক্ষেপ মেনে নেয়নি এবং গণভোটের বিরোধিতায় মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে। ওদিকে, ইসলামপন্থীরা পাল্টা সমাবেশের ডাক দিয়েছে। ফলে রাজধানী কায়রোর রাজপথে আবারো সহিংস সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিরোধী দলগুলো অভিযোগ করেছে, ইসলামি ধারার সংবিধান চাপানোর চেষ্টার মাধ্যমে মুরসি মিশরকে সঙ্কটের গভীরে নিয়ে যাচ্ছেন। মঙ্গলবারও প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রাখার জন্য এক সংবাদ সম্মেলনে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিরোধীরা। গত সপ্তাহে মুরসির ইসলামপন্থি সমর্থকদের সঙ্গে বিরোধী কর্মীদের সংঘর্ষে সাতজন নিহত হয়। প্রেসিডেন্ট প্রাসাদ ঘিরে বিরোধীদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে প্রাসাদ ছেড়ে যান প্রেসিডেন্ট মুরসি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি প্রাসাদে ফিরে আসেন। এরপর প্রেসিডেন্ট প্রাসাদকে ঘিরে ট্যাঙ্ক, কাঁটাতার ও অন্যান্য প্রতিবন্ধক স্থাপন করা হয়। কিন্তু এসব কিছুর পরও কয়েকশত প্রতিবাদকারী প্রেসিডেন্ট প্রাসাদকে ঘিরে বিক্ষোভ অব্যাহত রেখেছে। মুরসির প্রেসিডেন্ট হওয়ার পেছনে প্রধান রাজনৈতিক শক্তি মুসলিম ব্রাদারহুড বিরোধী জোটের প্রতি গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। ইসলামপন্থিরা দাবি করেছে এই গণভোটের মাধ্যমে মিশরের গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন হবে। কিন্তু বিরোধীরা অভিযোগ করেছে, প্রস্তাবিত সংবিধানটিতে রাজনৈতিক, ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা এবং নারী অধিকার ক্ষুণœকারী ধারা সংযোজন করা হয়েছে, এতে মিশরের ৮ কোটি মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্যও ক্ষুণœ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৯ঘ.