২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্রয় পেলেন না ম্যাকঅ্যাফি

দীর্ঘদিন ধরে বেলিজে বসবাসকারী ম্যাকঅ্যাফিকে একটি হত্যাকা-ের ব্যাপারে স্থানীয় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে জানার পর থেকে তিনি আত্মগোপন করেন এবং পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র গুয়াতেমালায় চলে যান। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

গুয়াতেমালা সিটি, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অ্যান্টি ভাইরাস সফটওয়্যারের দিকপাল জন ম্যাকঅ্যাফিকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে গুয়াতেমালা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করে গুয়াতেমালার পুলিশ। প্রতিবেশী রাষ্ট্র বেলিজেই তাকে ফেরত পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বেলিজে বসবাসকারী ম্যাকঅ্যাফিকে একটি হত্যাকা-ের ব্যাপারে স্থানীয় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে জানার পর থেকে তিনি আত্মগোপন করেন এবং পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র গুয়াতেমালায় চলে যান। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। বর্তমানে বুকের ব্যাথার জন্য হাসপাতালে রয়েছেন ম্যাকঅ্যাফি। তিনি বরাবরই ওই হত্যাকা-ে জড়িত নন বলে দাবি করে আসছেন। মঙ্গলবার তিনি বেলিজের সীমানা পার করে গুয়াতেমালায় প্রবেশ করেন। গুয়াতেমালার স্বরাষ্ট্রমন্ত্রী মাউরিসিও লোপেজ বোনিলা বলেছিলেন, “তিনি এই দেশে বেআইনিভাবে প্রবেশ করেছেন। তার অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে।” গুয়াতেমালা সরকারের মুখপাত্র ফ্রান্সিসকো কুয়েভাস জানিয়েছেন, ম্যাকঅ্যাফিকে বেলিজ থেকে বহিষ্কার ঘোষণা করা হতে পারে। বৃহস্পতিবার দিনের প্রথমভাগেই এ ব্যাপারে প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন। ম্যাকঅ্যাফির বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নেই। বেলিজের পুলিশ জানিয়েছে, একটি হত্যাকা-ের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো মাত্র। তিনি ঘটনার প্রধান সন্দেহভাজনও নন। গ্রেপ্তারের পর ম্যাকঅ্যাফিকে অভিবাসন কর্মকর্তারা ও পুলিশের একটি ছোট দল প্রহরা দিয়ে নিয়ে যায় বলে জানা গেছে। বেলিজের সর্ববৃহৎ দ্বীপ অ্যামবারগ্রিস কায়েতে নিজের প্রাসাদোপম বাড়িতে প্রায় চার বছর ধরে বসবাস করছিলেন ম্যাকঅ্যাফি। সেখানে মার্কিন নাগরিক গ্রেগরি ফাউলের হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ এড়াতে গত তিন সপ্তাহ ধরে পালিয়ে বেড়াচ্ছেন জন ম্যাকঅ্যাফি। ৬৭ বছর বয়সী জন ম্যাকঅ্যাফি এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। বান্ধবী সামান্থাকে নিয়ে সোমবার বেলিজের একটি হোটেলে রাত কাটানোর পরে গুয়াতেমালায় পালিয়ে যান তারা। বেলিজে থাকার সময় সোনালী চুলে দেখা যেতো তাকে। কাঁধে স্থানীয় নকশার উল্কি দেখিয়ে চলাফেরা করতেই পছন্দ করতেন তিনি। এরআগে ম্যাকঅ্যাফি দাবি করেছিলেন, ‘বেলিজে পালিয়ে আসার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, এটি বেলিজের প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় বেলিজের অভ্যন্তরীণ দুর্নীতি সম্পর্কে তাদের ভালো জ্ঞান রয়েছে। তাছাড়া গুয়াতেমালার সাবেক অ্যাটর্নি জেনারেল সামান্থার আত্মীয় এবং আইনি ব্যাপারে তিনি আমাদের সাহায্য করবেন তা জানতাম আমরা।’ গুয়াতেমালায় তার ও তার বান্ধবীর জন্য রাজনৈতিক আশ্রয়ের জন্য আদালতে তার আইনজীবী গুয়ের্রা আবেদন জানাবেন বলে জানিয়েছেন ম্যাকঅ্যাফি। বেলিজ পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে মেরে ফেলা হতো বলে আশঙ্কা প্রকাশ করেছেন ম্যাকঅ্যাফি। তবে তার এ মন্তব্য প্রত্যাখ্যান করে তাকে ‘ভীতু’ ও ‘পাগল’ বলে মন্তব্য করেছেন বেলিজের প্রধানমন্ত্রী। বেলিজে নিজের প্রাসাদোপম বাড়িতে তাকে বেশিরভাগ সময় দেহরক্ষী পরিবেষ্টিত এবং নিজের কোমড়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়াতে দেখা যেতো। তার কুকুরগুলোর উচ্চস্বরে ডাকাডাকি নিয়ে সবসময়ই অভিযোগ ছিলো প্রতিবেশীদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১১৩৫ ঘ.