২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, জরিমানা!

ভারতের বিহার রাজ্যের পূর্বাঞ্চলীয় সুন্দরবাড়ি গ্রামে নারীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাসহ সিদ্ধান্ত অমান্য করলে জরিমানা চালু করেছে গ্রাম্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

পাটনা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের বিহার রাজ্যের পূর্বাঞ্চলীয় সুন্দরবাড়ি গ্রামে নারীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাসহ সিদ্ধান্ত অমান্য করলে জরিমানা চালু করেছে গ্রাম্য পরিষদ। মোবাইল ফোন ‘সামাজিক অবক্ষয়ের কারণ’ উল্লে¬খ করে এ সিদ্ধান্ত নিয়েছে গ্রামের মোড়লরা। এরপর মুসলিম অধ্যুষিত ওই গ্রামে কোন মেয়ে মোবাইল ফোন ব্যবহার করা অবস্থায় রাস্তায় ধরা পড়লে ১০ হাজার রুপি এবং কোন বিবাহিত নারীকে ২ হাজার রুপি জরিমানা দিতে হবে। এ নির্দেশ বাস্তবায়নে গঠিত কমিটির প্রধান মনোয়ার আলম জানিয়েছেন, মোবাইল ফোন ব্যবহারের কারণে গত কয়েক মাসে পালিয়ে বিয়ে ও বিবাহবহির্ভূত সম্পর্কের মাত্রা বেড়ে গেছে। স¤প্রতি সে গ্রাম থেকে কমপক্ষে ছয় মেয়ে ও নারী পালিয়েছে বলে তিনি জানান। আলম বলেছেন, “এমনকি বিবাহিত নারীরাও স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে। এ ব্যাপারটি লজ্জাজনক।” “তাই এ বিষয়টি আমরা দৃঢ়ভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছি। মোবাইল ফোন সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে” বলেন তিনি। এ ধরনের নিষেধাজ্ঞা সুস্থ ধারার সমাজে জারি হতে পারে না জানিয়ে এ বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্মকর্তারা। এছাড়া, নারী অধিকার কর্মীরা এ সিদ্ধান্তের বিরোধিতা করে জানিয়েছে, এ সিদ্ধান্ত নারী স্বাধীনতায় হস্তক্ষেপ। বরং কোন নারী সমস্যার মুখোমুখি হলে সে যেন ফোনে পরিবারকে তা জানাতে পারে এজন্যও তাদের হাতে মোবাইল ফোন থাকা জরুরি বলে মত দিয়েছেন মানবাধিকারকর্মী মোহাম্মদ ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪১ঘ.