২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিভ জবসকে নিয়ে চলচ্চিত্রের কাহিনী প্রকাশ

২০১১ সালের ৫ অক্টোবর ৫৭ বছর বয়সে মারা যান স্টিভ জবস। অ্যাপলের নতুন পণ্যের পরিচিতিমূলক অনুষ্ঠানগুলোতে তার অভিনব উপস্থাপনার জন্যও বেশ আলোচিত ছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাপেল কম্পিউটার্সের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে নিয়ে বানানো সিনেমার খসড়া কাহিনী প্রকাশ করেছেন অস্কারজয়ী কাহিনীকার অ্যারন সোরকিন। এ সিনেমার গল্পের মাত্র তিনটি দৃশ্য তিনি লিখেছেন। প্রযুক্তির ভাষায় যা ‘রিয়েল-টাইম’, তেমনি কৌশল প্রয়োগ করার দৃশ্য থাকবে বলে কাহিনীকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। সোরকিন বলেন, তিনটি দৃশ্যের প্রতিটি কোনো না কোনো পণ্যের পরিচিতিমূলক অনুষ্ঠানের ঠিক আগে থেকে শুরু হবে। সিনেমার গল্পে কোনো চরিত্রের জীবনে ৩০ মিনিট পার হলে দর্শকদেরও ঠিক ৩০ মিনিটই পার হবে। ২০১১ সালের ৫ অক্টোবর ৫৭ বছর বয়সে মারা যান স্টিভ জবস। অ্যাপলের নতুন পণ্যের পরিচিতিমূলক অনুষ্ঠানগুলোতে তার অভিনব উপস্থাপনার জন্যও বেশ আলোচিত ছিলেন তিনি। তার মৃত্যুর দুই দিন পরেই জবসের অপ্রকাশিত জীবনীগ্রন্থের স্বত্ত্ব কিনে নেয় সনি পিকচার্স। এর আগে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে নিয়ে ‘দ্য সোস্যাল নেটওয়ার্ক’ চলচ্চিত্রটি তৈরি করে সনি পিকচার্স। এর কাহিনীকার হিসেবে ২০১১ সালে শ্রেষ্ঠ কাহিনীকারের অস্কার জিতে নেন অ্যারন সোরকিন। তবে সোরকিন জানান, ওয়াল্টার আইজ্যাকসনের রচিত জবসের আত্মজীবনীর চেয়ে নিজের গবেষণার উপরেই বেশি নির্ভর করছেন তিনি। এজন্য অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক থেকে শুরু করে জবসের আশেপাশে থাকা সবার সাক্ষাৎকার নিচ্ছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০০ ঘ.