টোকিও, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের টোকিও এবং এর আশেপাশের কয়েকটি এলাকায় শনিবার ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।
তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পের পরপরই টোকিওতে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হলেও পরে তা আবার চালু করে দেয়া হয়েছে বলে জানিয়েছে জাপানের টেলিভিশন চ্যানেল এনএইচকে। কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ভুমিকম্পের কেন্দ্র টোকিও’র ৮০ কিলোমিটার পূর্বে চিবা এলাকায় ছিলো বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৬১০ ঘ.
bdnews24